অনেকে প্রায়ই প্রশ্ন করে থাকেন যে
বাংলার সুলতানরা বায়োলজিক্যালি কোন জাতির ছিলেন?
আবার অনেকের মধ্যে বদ্ধমূল একটি বড় রকমের ভ্রান্ত ধারণা আছে যে
বাঙ্গালী সালতানাতের সুলতানরা নাকি তুর্কী ছিলেন?
আজ সে বিষয় নিয়েই খোলাখুলিভাবে আলোচনা করতে চলেছি। এর উত্তর হলো- স্বাধীন বাংলা সালতানাতে রাজত্বকারী কোনো রাজবংশই তুর্কী ছিলো না, বাংলার একজন সুলতানও তুর্কী ছিলেন না, একজনও নয়।
মহান বাঙ্গালা সালতানাতে (১৩৫২-১৫৩৯, ১৫৫৪-১৫৭৬) ৬ টি রাজবংশ রাজত্ব করেছে। যথা-
(১) ইলিয়াস শাহী বংশ,
(২) রাজা গণেশের পরিবার বা কানস শাহী বংশ,
(৩) হাবশী বংশ
(৪) হোসেন শাহী বংশ,
(৫) মুহাম্মাদ শাহী বংশ এবং
(৬) কররানী রাজবংশ
শামসউদ্দিন ইলিয়াস শাহ্
ইলিয়াস শাহী বংশ
বাংলা সালতানাতের সূচনাকারী ইলিয়াস শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা শামসউদ্দিন ইলিয়াস শাহ্ ছিলেন একজন পার্শিয়ান, আরও নির্দিষ্ট করে বললে তিনি ছিলেন সিস্তানী। সিস্তানীরা হলো ইরানে বসবাসকারী একটি স্বতন্ত্র সংখ্যালঘু জাতিগোষ্ঠী, ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে যাদের বাস।
সিস্তানীরা ইউরেশিয়ার শক জাতির বংশধর, সিস্তানীরা সুপ্রাচীনকাল থেকে ছিলো যোদ্ধা জাতি।
সুলতান ইলিয়াস শাহ্ ছিলেন একজন পার্শিয়ান (সিস্তানী) বংশোদ্ভুত ব্যক্তিত্ব এবং তাঁর মাতৃভাষা ছিলো পার্শিয়ান সিস্তানী (ফার্সী ভাষার সিস্তানি উপভাষা)
সুতরাং যেহেতু সুলতান ইলিয়াস শাহ্ পার্শিয়ান ছিলেন, তাই তার প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী বংশ এথনিক্যালি পার্শিয়ান (সিস্তানি)।
জালালউদ্দিন মুহাম্মাদ শাহ
কানস শাহী বংশ
রাজা গণেশের পরিবার বা কানস শাহী বংশ বায়োলজিক্যালি নেটিভ বাঙালিই ছিলো- সবারই জানা।
গণেশের পুত্র সুলতান জালালউদ্দিন মুহাম্মাদ শাহর রাজত্বকালে বাংলায় সবচেয়ে বেশি ইসলামের বিস্তার ঘটেছিলো। এটি প্রায় সবারই জানা যে, রাজা গণেশের পরিবার জাতিগতভাবে বাঙ্গালিই। গণেশ ছিলো বারেন্দ্রী ব্রাহ্মণ, দিনাজপুরের জমিদার। সে ইলিয়াস শাহী সুলতানদের দুর্বলতার সুযোগে ক্ষমতার দখল নিয়ে মুসলিমদের উপর অত্যাচার করা শুরু করে দিয়েছিলো। আল্লাহর ইচ্ছায় তাঁর জ্যেষ্ঠ পুত্র রাজকুমার যদু ইসলাম গ্রহণ করেন ও পিতা ও ছোটভাইকে হত্যা করে ইসলামি সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন।
হাবশী বংশ
আলাউদ্দিন হোসেন শাহ্
হোসেন শাহী বংশ
দাউদ খান কররানী (বাম) ও মুঘল সেনাপতি মুনিম খান (ডান)
মুহাম্মাদ শাহী ও কররানী বংশ
তাহলে তুর্কী কারা ছিলেন?
বাংলা সালতানাত প্রতিষ্ঠিত হয় ১৩৫২ সালে ইলিয়াস শাহ্ কর্তৃক পুরো বাংলা জয়ের মাধ্যমে।
They were Bengali, not because they were born in Bengal but because Bengal was born in them.
