“….বাংলাদেশের মানুষ পাকিস্তানকে কতটা পছন্দ করে…..”

৫ই জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশিত “৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর উত্তম)” শিরনামের সাক্ষাতকারের খণ্ডাংশ 

“….বাংলাদেশের মানুষ পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমান করে দিলো  …..”

-সাংবাদিক ইলিয়াস হোসেন 

মেজর ডালিমের সাথে সাক্ষাৎকারে কিভাবে প্রমাণ হলো বাঙ্গালী পাকিস্তানকে পছন্দ করে ? ২ ঘন্টার এই সাক্ষাৎকারে কোনো ঘটনা বর্ণনা করা হয়নি যার দ্বারা প্রমাণ হয় বাঙ্গালী পাকিস্তানকে পছন্দ করে অন্যথায় মেজর ডালিম বারংবার Quote করেছেন জাতির উপর তৎকালীন পাকিস্তানি জান্তা বাহিনীর অত্যাচার এর বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন ।
আমার নিজের ৩ বছরের প্রবাস জীবনে যতবার কোনো বাঙ্গালীকে জিজ্ঞাসা করেছি পাকিস্তানিদের বিষয়ে, সকল ধর্ম ও শ্রেণী ভেদে শতভাগ বাঙ্গালী তাদের সরাসরি গালি দিয়েছে । বাংলাদেশে যারা আছেন তারা হয়ত ধর্মের ভাই হিসেবে অথবা বিভিন্ন আলেম এর ভিডিও দেখে, নাটক দেখে এক রকম ধারণা পোষণ করেন । কিন্তু প্রবাসী বাঙালি যারা পাকিস্তানিদের সাথেই বসবাস করেন তারা জানেন বাস্তবতা কি ।
কিন্তু ইসলাম ধর্মের খাতিরে তারা আমাদের ভাই এবং তাদের আচার আচরণ, অতিথিপরায়ণতা ও ধর্ম ভীরুতা প্রশংসার দাবি রাখে ।

একান্ত ব্যাক্তিগত অভিব্যাক্তি : ১৯৭১ -এ ১ জন মানুষ কেও যদি হত্যা করা হয়ে থাকে ১ জন নারি ও যদি ধর্ষিত হয়ে থাকেন সেই দ্বায় পাকিস্তান এর উপর বর্তায় । দীর্ঘদিন পাকিস্তানিদের সাথে থাকার সুবাদে আমার মতে সকল রাজনীতি কূটনীতি এর উর্ধ্বে বাঙালি Nationhood কিংবা জাতিসত্তা আর পাকিস্তানি Nationhood একসাথে যায় না আসলে এই কারণেই আলাদা হয়ে গিয়েছিল, তখন না হলেও কখন না কখনো হতোই হতো । অতীতের বিভিন্ন শাসন আমলেও এই অঞ্চলে পাকিস্তানিদের অনগোনা দেখা যায় না ।